Posts

Showing posts with the label অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
Image
 গল্পঃ  অন্ধ মশাল লেখকঃ  আসিফ মাহমুদ জীবন জয়তীর যখন জ্ঞান ফিরলো তখন চারপাশে বেশ ভীড় জমেছে। কড়ই গাছের তলায় প্রায় এক গ্রামের লোক জড়ো হয়েছে। মাথা তুলতে গিয়েই সমস্ত শরীর অসহ্য যন্ত্রণায় শিউরে উঠল জয়তীর। রক্ত রঞ্জিত বাম হাতখানা সামান্য তুলে নিজেকে স্পর্শ করতে গিয়েই চমকে উঠল সে। সম্পূর্ণ বিবস্ত্র দেহের উপর এক প্রস্থ কাপড় কোনোমতে ঢেকে দেয়া। যন্ত্রণায় ডুকরে উঠল জয়তী, গত রাতের সব দুঃসহ স্মৃতি এক এক করে মনে পড়ছে তার। হাজার চেষ্টা করে ওসব শকুনদের কাছ থেকে নিজের সদ্য প্রস্ফুটিত কুমারিত্বের গন্ধ আড়ালে রাখতে পারেনি সে। চারপাশে জমা লোকের ঢল ক্রমশ ঘন হচ্ছে, এদিক ওদিক থেকে শোনা যাচ্ছে ফিসফাস আর ছি ছি রব। ম্রিয়মাণ ভীড়ে হটাত সামান্য চঞ্চলতার আভাস দেখা গেলো। ভীড় ঠেলে ফিরোজ আর আহসান মাস্টার দৌড়ে এলেন। ফিরোজ দ্রুত গিয়ে জয়তীকে কোলে তুলে নিলো, আহসান মাস্টার স্থাণু হয়ে দাঁড়িয়ে রইলেন, নিজের মেয়ের এ বিধ্বস্ত রূপ তিনি চিনতে পারেননি। কড়ই গাছতলার ভীড় ফিকে হয়ে যাচ্ছে, শুধু গাছতলার নিচে কালচে হয়ে যাওয়া রক্তের ছোপ এক কালিময় কলংকের জানান দিচ্ছে। ফিরোজ দৌড়াচ্ছে, দৌড়াচ্ছেন আহসান মাস্টার, তার দুগাল ব...