Posts

Showing posts with the label চিঠি
Image
খোলাচিঠি  আসিফ মাহমুদ জীবন প্রিয় জননী, মায়েরা কেন জানি নিজের সন্তানের ব্যাপারে খুব স্বার্থপর হয়, নিজের সন্তান অন্য কাউকে আর্দ্র কন্ঠে মা বলে ডাকবে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তোমায় প্রথম যেদিন মা বলে ডেকেছিলাম সেদিন কিন্তু আমার জন্মদাত্রী বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। হয়ত বুঝেছিল যে আমার প্রতি তোমারও অধিকারের পাল্লা সমান, তুমি যে জন্মভূমি! জানো মা? তোমায় প্রথম দেখেছিলাম সবুজ পাড়ের লাল বৃত্তে, তখন আমি বেশ ছোট্ট, এক্কেবারে এট্টুখানি। ছোট্ট সে আমি তোমায় ঠিক বুঝে উঠতে পারিনি। অবাক চোখে সেদিন এই মাঠ-ঘাট, তেপান্তর, ফানুসে মেঘ আর ছড়িয়ে থাকা সবুজের মাঝে লাল অরুণ আমি নতুন করে দেখতে শিখেছিলাম। সেদিনই প্রথম দরাজ কন্ঠে বলেছিলাম, আমার সোনায় মোড়ানো মা, আমি তোমায় ভালোবাসি। মা আমি গল্প শুনেছি, ৪৭ বছরের পুরোনো গল্প, বারুদের পোড়া গন্ধের গল্প, শকুনে ছিড়ে খাওয়া লাশের গল্প, সন্তান হারানো মায়ের অসহায় আর্তনাদের গল্প, আর... হায়নার গল্প। বইয়ের পাতায় সে গল্পর বীভৎসতায় আমার ব্যাকুলতা দেখার মতো ছিলো। ঠিক তার পরমুহূর্তে রাইফেল নিয়ে গর্জে ওঠা তোমার সূর্যসন্তানদের বীরত্ব আমার চোখে নতুন আশা দ...