Posts

Showing posts with the label বুয়েটের ছাত্র খুন
Image
বিষয়ঃ আবরার ফাহাদ হত্যা লেখকঃ আসিফ মাহমুদ জীবন সকাল থেকেই মা আস্থিরভাবে এঘর ওঘর ছোটাছুটি করছে। মাঝে মাঝে আমার কাছে এসে নিচুস্বরে জিজ্ঞাসা করছে, “ছেলেটাকে কি সত্যি পিটিয়ে মেরেছে?”। আমি প্রত্যেকবার মাথানিচু করে সায় দিচ্ছি। এ দেশে এর চেয়ে বেশি কথা বলার অধিকার আমার নেই। আবরার হত্যার গল্প আমার অশীতিপর নানির কানেও পৌছেছে। তিনি সারাদিন আমার ঘরে বসে আমার গায়ে হাত বোলাচ্ছেন আর বলছেন, “ নানাভাই রে, তুই ওইসব ফেসবুক-টেসবুকে কি সব লিখিস! আর লিখিস নে রে, তোরও মেরে ফেলবে।” আমি শুনছি আর হাসছি, আমি কি লিখব! বেড়াল হয়ে বাঘের গর্জন করা কি শো ভা পায়! একদমই না! আমি বাঙ্গালির চেতনায় বড় হওয়া বাঙালি, আমার মুখেও কি এসব মানায়! উহু, আমি চুপ করেই থাকব। মা-নানির মিছিমিছি কি সব অদ্ভূত চিন্তা! সাগর-রনি, তকী, তনু, বিশ্বজিৎ, নুসরাত...এরপর লিস্টের নতুন সংযোজন আবরার। লিস্ট যখন আছে, বড় তো হবেই। বাংলার সব সূর্যসন্তানদের ঠাই হবে সে লিস্টে। তারপর একদিন সে লিস্টে কাগজের অভাব পড়বে, সেদিন হয়ত নাম লেখার জায়গাটুকু পাবো না। কি করেছিলো আবরার? ফেসবুকে পোস্ট দিয়েছিল? ভারতবিরোধী পোস্ট? কেন! কেন এমন পোস্ট দেবে! এ দেশে জন্মেছে, এ দে...
Image
বিষয়ঃ আত্মসমালোচনা প্রশ্নঃ ‘আসিফ মাহমুদ জীবন’ নামক ছেলেটি কৃপণ নয়, প্রমাণ কর। [যশোর বোর্ড ২০২০] ভুমিকাঃ কিছু কিছু মানুষের চেহারা দেখে বোঝাই যায় তারা কেমন দিলখোলা। কিন্তু আসিফ মাহমুদ জীবনের ছেড়া স্যান্ডেল দেখেই বোঝা যায় সে কি পরিমাণ দিলখোলা। সবাই যখন ক্যাফেতে গিয়ে নিজের টাকার উষ্ণতা আর পার্সোনাল হোমমিনিস্টার প্রদর্শন করে তখন ‘জীবন’ নামক ছোকরা রাস্তার পাশের ৫ টাকার ঠাণ্ডা শরবত খায়। তার মানে এই না যে কৃপণ, সে আসলে একটু ইয়ে। প্রধান প্রমাণঃ সম্প্রতি জীবনের উদ্যোগে ‘ জীবন কৃপণ’ শীর্ষক গুজব পরিহারের ব্যাবস্থা করা হয়। অনুষ্ঠানটি সকাল ১০ ঘটিকায় কে সি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে জীবন সবাইকে ডিম না ভেঙে মুরগির বংশবিস্তারে সাহায্য করার প্রস্তাব দিলে তাকে কিছুক্ষণ উত্তমমধ্যম প্রদান করে উপস্থিত ছাত্র সমাজ। ছাত্র সমাজের ব্যাপক ব্যাপক গণধোলাই খেয়ে জীবন ট্রিটে ৫ টাকার ঝালমুড়ির বদলে ১৫০০ টাকার ফ্রাইড চিকেন খাওয়াতে রাজি হয়। কিন্তু অবশেষে মাত্র ৩ জনকে ট্রিট দেয়া সম্ভব হয় কারণ বাকি ২০ জন সেখানে আসেন নি। আল কুরআনে বলা হয়েছে, অবিশ্বাসীদের পরিণাম ভয়াবহ। যেসব ভ্রাতাগণ জীবন নামক ভদ্র( বুঝত...
Image
কলেজে প্রথম দিন  ( বাস্তব অভিজ্ঞতা ) লেখক ও প্রত্যক্ষদর্শীঃ  আসিফ মাহমুদ জীবন বিশাল গেটটার সামনে দাঁড়িয়ে নিজেদের খুব ক্ষুদ্র মনে হচ্ছে, স্কুলের গন্ডি পেরিয়ে কবে কবে যে কলেজের গেটে এসে দাঁড়িয়েছি নিজেরাও টের পাইনি। আজ এই গেটের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছি বেশ বড় হয়ে গেছি ( আমি কিন্তু আগের মতোই ছোটখাটো, গোলগাল, তিন বেলা ভাত গেলা বাঙালিই আছি)। দুরুদুরু বক্ষে ভিতরে প্রবেশ করলাম, চারদিকে মহিলা আর আমাদের মতো বাচ্চা ছেলেদের ছড়াছড়ি। আমরা কজন কলেজ চত্বরের এককোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝেই কতিপয় মহিলা আমাদের পায়ের কাছে পানের পিক থেকে শুরু করে আটার বাক্স ছুড়ে মারছেন আর আমরা সভয়ে কয়েক পা পিছিয়ে যাচ্ছি। তারপর শুরু হল অ্যাসেম্বলি। বি এন সি সি এর একজন কমান্ড দেয়া শুরু করলেন, তিনি মার্চ করতে করতে অধ্যক্ষ মহোদয়ের দু হাত সামনে গিয়ে দাঁড়িয়ে বিকট আকারে স্যার বলে চিৎকার দিতেই অধ্যক্ষ মহোদয় বুকের বা দিক চেপে ধরে চোখ মুখ উলটে গো গো শব্দ করতে লাগলেন। এমন মহা কেলেংকারিতে চারদিক হৈ হৈ করে লোকজন ছুটে আসার আগেই কমান্ডার মদন দ্বিতীয়বারের মতো স্যার বলে চিৎকার দিতেই ভেল্কিবাজির মতো কাজ হল। অধ্য...
Image
বিষয়ঃ  কলেজ ভর্তি বিভ্রাট  (ব্যাক্তিগত অভিজ্ঞতা+ অতিরঞ্জিত কল্পনা) লেখক ও প্রত্যক্ষদরশিঃ  আসিফ মাহমুদ জীবন হাতের দশ আঙুল কি প্যাডের উপর দ্রুত চলছে, মাঝে মাঝে মৃদু ক্লিক ক্লিক শব্দ শোনা যাচ্ছে। মনিটরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ৬ জোড়া চোখ, তাদের নিস্তব্ধতায় বুকের ধুকধুক শব্দ শোনা যাচ্ছে কয়েকগুন বেশি জোরে। হটাৎ করে পর্দায় ভেসে উঠল কতোগুলো সংখ্যা। আপাতদৃষ্টিতে সেগুলো অর্থহীন মনে হলেও সংখ্যাগুলো দেখে চারদিকের নিস্তব্ধতা খানখান করে চেঁচিয়ে উঠল সবাই, তাদের পরিশ্রম সার্থক হয়েছে। বর্ণনাটা আসলে আমাদের কলেজ ভর্তির মুহূর্তের, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এটি। জুন মাস হতে না হতেই আমাদের প্লান হতে লাগলো কলেজে কি করে একসাথে সিট করা যায়, কেন একসাথে করব তা নিশ্চিত বলে দিতে হবেনা ? কিন্তু বাস্তবতা বড়ই কঠিন, এ কথাটার অর্থ বুঝলাম যখন ২৭ তারিখ সকাল বেলায় গিয়েই দেখলাম, চারদিক হাউজফুল। গার্লস স্কুলের বাঘা বাঘা তরুণীরা মিলে ততক্ষণে কয়েকটা দোকান দখল করে ফেলেছে, আমরা অনাথ বিড়াল ছানার মতো যেদিকেই যাই, শুধু হাউজফুল দেখতে পাই। সাহস করে কয়েকজন পরিচিত তরুণীর পিছনে আমরা জড়ো হলাম এই আশায়...