একটি সংক্ষিপ্ত মৃত্যু আসিফ মাহমুদ জীবন অন্ধকারে ঠাসা বদ্ধ দেয়ালদুটোর মধ্যে টলতে টলতে মুখ থুবড়ে পড়ে গেল সে, বেরোবার আর কোনো পথ নেই! অবশ্য পথ থেকেও লাভ নেই, বুকের পাজড়ের ভিতরে হাতুড়ি পেটানোর মতো ধুক ধুক শব্দটা বলে দিচ্ছে বিষ ইতিমধ্যেই হৃদপিণ্ডে পৌছে গেছে। হৃদপিণ্ড থেকে এই বিষ ধমনী শিরা আর কৈশিকজালিকা ছাড়িয়ে পৌছে যাবে প্রতিটি কোষ থেকে কোষান্তরে। হঠাত মুখ থেকে এক খাবলা রক্ত উঠে এলো, এ রক্ত নিশ্চিত মৃত্যুর সংকেত! নিজের রক্ত দেখে নিজেই চি চি করে হেসে উঠল সে, বদ্ধ উন্মাদের হাসি। বাবার মুখটা কি স্পষ্ট মনে আছে তার? কিংবা রান্নাঘরে প্রেমিকার সাথে হওয়া শেষ চুম্বন? সেকেন্ডের শেষ কাটার সাথে প্রতিটি স্মৃতি চোখের সামনে এসে ঘুরছে। ছোটবেলায় মায়ের ...