কবিতাঃ আমি সেদিনই বখে গিয়েছিলুম আসিফ মাহমুদ জীবন মতির দোকানে সেদিন হিঙরে কচুরি চলছে, ডুবো তেলে ভাজা, দেখলেই জিভে জল আসে বিশ্বাসের ছেলে আধ-খাওয়া কচুরি এক শীর্ণ বোষ্টমির মুখে ছুড়ে বলেছিল,‘লে কুত্তা, খা!’ আমি তখনই লিকলিকে দেহ নিয়ে বিশ্বাসের সেই ষণ্ডা ছেলেকে দুপ্রস্থ ঠেঙিয়েছিলাম, আমি জানি, আমি সেদিনই বখে গিয়েছিলাম। সাইজির গান হয় প্রতি রাতে, আড়ঙের ঘরে প্রাণ জ্বলে একতারায়; ধোয়া ওড়ে না, বোতল গড়াগড়ি যায় না, মাদক ঐ একখানাই, একতারার গান! বাবা বললে,‘ওসব ফকিরে কাজ, ছোটলোকের জাত বিকানো’ সে রাত্তিরে আমার ঘর ফাঁকা রইল, আমি তখন সাইজির গানে ঢুলছি; আমি বেশ জানতুম, আমি সেদিনই বখে গিয়েছিলুম। গল্প পড়ায় সেবার খুব নেশা ধরে গেল, রবীন্দ্র আর বঙ্কিম মিলে রক্তে সৃজনে...