গল্পঃ অভিশাপ লেখকঃআসিফ মাহমুদ জীবন সময় খ্রিস্টপূর্ব ১৬২৫,স্থান আলাতিল শহর ,মিশর, নতুন একটা শহর। শহরটা ইতিমধ্যে সুরজদেব রাও এর সম্মানে বিখ্যাত হয়ে উঠেছে। এখানকার বর্তমান শাসনকর্তা চতুর্থ ফেরাউন, আতেনহাম। সূর্যদেবতাকে বিশেষ সম্মান জানানোর কারণে এই নাম তিনি পেয়েছেন। তার আগের নাম ছিল আখেনহাম। কোন এক অদ্ভুত কারণে ফেরাউন হিসেবে খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারননি আখেনহাম, এক কারণ হিসেবে তিনি অবশ্য মিশরের ধর্মীয় সংস্কারকে দায়ী করেন। প্রাচীন মিশরীয়রা অনেকগুলো দেবদেবীর পুজা করত, তার মধ্যে আনুবিস তো ছিলই। কিন্তু ধর্মটাকে নতুন করে ঢেলে সাজিয়েছেন। তার রাজ্যের জনগণকে শুধু সূর্যদেব আর সূর্য দেবী আয়েন এর পূজা করার অনুমতি দিয়েছেন। হটাত করে আনুবিসকে এমন অসম্মান করা কিছু জনগন মেনে নিতে পারেনি, বিদ্রোহের পাঁয়তারা করেছে। তাদের ধড়ে মাথাটা অবশ্য শেষ পর্যন্ত আর টেকেনি। এখন রাজ্য শান্ত, অনেক বছর হয়ে গেল শাসন করছেন আখেনহাম। যখন রাজ্যের গোড়াপত্তন করছিলেন তখন তিনি ছিলেন টগবগে যুবক, শরীরে রক্ত ছিল গরম, বহু নারীর কামনার বস্তু ছিলেন তিনি, নারীর চোখের সে মাদকতা উপেক্ষা করাই ছিল তার নেশা। এখন তিনি বৃদ্...