প্রেমমৃত্যু লেখকঃ আসিফ মাহমুদ জীবন মনীষা অদ্ভুত রকম নীলভ চোখে সাইমুমের দিকে তাকিয়ে আছে, তার মুখে মৃদু হাসি। মনীষাকে মনিটরের পর্দায় দেখে বিছানাতে শুয়েই প্রচন্ড রকম চমকে উঠেছিল সাইমুম, মেয়েটা যে বেঁচে আছে তা সে কল্পনাও করতে পারেনি! মনীষা এগিয়ে এসে সাইমুমের বাম হাত মুঠোয় পুরে নিল, আঁতকে উঠলো সাইমুম, মেয়েটা করছেটা কি! সাইমুমের মুখের ভাব দেখেই মনীষা হেসে বলল, -“ভয়ের কিছু নেই সাইমুম, COVID-32 এর জিনোম সিকোয়েন্সটাই এমন যে কেউ এ ভাইরাসে আক্রান্ত হবার পর সুস্থ হয়ে গেলে তার ইমিউন সিস্টেম আ...