Posts

Showing posts with the label বাবা
Image
বিষয়ঃ বাবার গান লেখকঃ আসিফ মাহমুদ জীবন  ( ভিডিও দেয়া হবে অতি শীঘ্রি) আমার বাবা মাঝে মাঝেই অদ্ভুত সব কাজকর্ম করেন। সেসব দেখে মাঝে মাঝে আমি চুপচাপ থেকে হাই তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর নির্লিপ্ত থাকতে পারি না। এই তো কদিন আগেকার ঘটনা। বাবার হটাত করে খেয়াল হল তার ভূড়ি নামছে। একেবারে গোলগাল পটবেলি যাকে বলে ঠিক তা নয়, নোয়াপতি ভূড়ি বলা চলে। এমন ভূড়ি দেখতেই মন ভালো হয়ে যাবার কথা, পেট শুরু হতেই ছোটখাট সাইজের টিলার মতো, দেখলেই মনে হয় টিপে দেই । প্রায় পয়তাল্লিশঊর্ধ্ব একজন মানুষের ভুড়ি নামাটা খুব একটা ভাবনার বিষয় না, আমার তো ১৮ তে পৌছানোর আগেই নেমে গেছে। কিন্তু বাবা ভাবনায় পড়ে গেলেন। সপ্তাহভর নানরুটি আর শিক কাবাব খেতে খেতে তিনি প্লান করলেন যে খুব ভোরে তাকে হাটতে বের হতে হবে, রাতে রুটি খেতে হবে, গ্রিন টি খেতে হবে, তবেই মুক্তি। প্লান মোতাবেক সেদিন রাতে খাসির মাংস দিয়ে দু প্লেট ভাত সাবড়ানোর পর তিনি ৬-৭ খানা রুটি খেয়ে মৃদু হেসে ভূড়িতে হাত বোলাতে লাগলেন, এবার দেখা যাবে ভূড়ি বাবাজি কি করে বাড়ে! পরদিন সকালে তাকে টেনে তোলা হল। বাবা বুক ডন দেয়া শুরু করলেন এবং প্রকান্ড ভূড়ির বদৌলতে অনতি...