Posts

Showing posts with the label চরকি
Image
চরকি লেখকঃ আসিফ মাহমুদ জীবন বালিয়ার বিস্তীর্ণ মাঠে সবুজ ঘাসের উপর দিয়ে শ্রাবণ মেঘের ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। আকাশে ঘন,কালো মেঘ জমেছে, যখন তখন ঝুপ করে বৃষ্টি নেমে পড়বে। এই দুপুর বেলাতেও পুরো মাঠে গুমোট অন্ধকার দানা বেঁধেছে। তীব্র বাতাসের বিপরীতে চরকি হাতে নিয়ে সেখানে রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে দুই শিশু, বাতাসে তাদের একজনের অবাধ্য চুলগুলো বাড়াবাড়ি রকমের স্বাধীনতা পেয়েছে যেন। কান পাতলে মেঘের বজ্র নিনাদ আর সোঁদা মাটির তীব্র গন্ধের মধ্যেও তাদের প্রাণখোলা হাসির আওয়াজ শোনা যাচ্ছে। চরকিটাকে আরেকবার ঘুরিয়ে দেখে রুনু, গতবার বাবার আনা জিনিসগুলোর মধ্যে এই খেলনাটাই তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিলো, চার রঙের চরকি, পাখাগুলো দেখতে অবিকল গাছের পাতার মতো। প্রত্যেকবার রুনুদের গ্রামে বোশেখি মেলা হয়, রুনুর মা কখনও তাকে যেতে দেয় না। গতবার রুনু প্রথম গিয়েছিলো, বাবা ছিল যে! সে রাত্তিরের কথা রুনুর দিব্যি স্পষ্ট মনে আছে। খুব রাতে ইয়া বড় ব্যাগ নিয়ে বাবা হাজির। রুনু তখন আধঘুমে, কিন্তু বাবার গলার আওয়াজ রুনু চিনবে না! এক দৌড়ে গিয়ে বাবার কোলে গিয়ে বসেছিল সে, বাবা তখন আদর করে রুনুর হাতে চরকিটা ধরিয়ে দিয়েছিলেন, কি প্রচন্ড...