Posts

Showing posts with the label গোয়েন্দা গল্প
Image
গল্পঃ আতঙ্কের অতীত  লেখকঃ  আসিফ_মাহমুদ_জীবন শেষ পর্ব রুবেলের তথাকথিত সর্বনাশটা স্বচক্ষে দেখার জন্য সাইমুমকে টিভির সামনে বসতে হল। আইজিপি আব্দুল করিম প্রেস কনফারেন্স করছেন, সিরিয়াল কিলিং এর রহস্য তিনি উন্মোচন করেছেন। আইজিপি সাহেব ইস্ত্রি করা ইউনিফর্ম পড়ে এসেছেন, টাক মাথায় গুনে গুনে যে তিনটা চুল আছে টা অতি সযত্নে আঁচড়ানো, তাকে সম্ভবত সরিষার তেল মেখে এসেছেন, সাংবাদিকদের ফ্ল্যাশে সেটা বারবার ঝিকমিক করে উঠছে। ক্যামেরার সামনে আইজিপি মহাদয় যখন বললেন আব্দুল করিম অপরাধী তখন সাংবাদিকদের মধ্যে বেশ একটা গুঞ্জন সৃষ্টি হল, শুধু জামালের মুখ থেকে আইজিপিকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর একটা গালি শোনা গেলো। টিভির এক প্রান্ত থেকে অপর প্রান্তে কথা বলার সুযোগ থাকলে আইজিপি হয়ত ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করতেন কে তাকে এমন গালি দিলো। জামাল খেয়াল করেনি, তার খেয়াল করা উচিত ছিল, সাইমুম হাসছে। সাইমুম তার কাজের রুটিন বেঁধে নিয়েছে। বড়শি ফেলা হয়ে গেছে, এখন শুধু টোপ গেলার অপেক্ষা, কিন্তু তার আগে বহু কাজ বাকি, প্রমাণ চায়,নিরেট প্রমাণ। সাইমুম নারায়ণগঞ্জে একটা জরাজীর্ণ বাসার সামনে দাঁড়িয়ে আছে, ইতোমধ্যে দুইবার কল...
Image
গল্পঃ  আতঙ্কের_অতীত লেখকঃ  আসিফ মাহমুদ জীবন দ্বিতীয় পর্ব জামাল ভয়ার্ত চোখে ছোট্ট পার্সেলটার দিকে তাকিয়ে আছে, এটার সাথে যে চিঠি এসেছে তাকে ভয়ানকই বলা চলে। তার চেয়ে ভয়ানক ব্যাপার হল পার্সেল থেকে গন্ধ বের হচ্ছে। চিঠিটা আরেকবার হাতে নিয়ে পড়লেন জামাল। চিঠির কাগজটা খুব সুন্দর, চারদিকে আবার নকশা করা, এমন চিঠিতে প্রেমপত্রই মানায়। কিন্তু চিঠিতে প্রেমস্পদ কথা নেই, বেশ সাদামাটা ভাষায় কিছু কথা আছে। প্রিয় পুলিশ ভ্রাতাগণ, শুভেচ্ছা নিবেন। আমি জানি আমাকে পাকড়াও করার জন্য আপনারা রাতের ঘুম হারাম করে ফেলেছেন। আপনাদের এই দুরবস্থা দেখে আমি সত্যিই চিন্তিত। আমাকে ধরা আপনাদের পক্ষে অসম্ভব, তবু দয়া তো দেখানো যায়ই। জ্যাক দ্যা রিপারও দয়া দেখিয়েছিলেন, সেখানে আমি আপনাদের সামান্য দয়া না দেখালে সেটা অন্যায়ের পর্যায়ে পড়ে। আপনাদের জন্য আমার এই সামান্য উপহার, আশা করি খুশি হবেন। ইতি আপনি জানেন না আমি কে, কিন্তু আপনি জানেন আমি কি জামাল ঘামছেন, তার খুব পানি পিপাসা পাচ্ছে কিন্তু কাউকে ডাকার শক্তি পাচ্ছেন না। সেই সময় তার ফোন বেজে উঠল, সাইমুম ফোন করেছে। তিনি বহু কষ্টে ফোন ধরলেন। অপর পাশ থেকে সাইম...
Image
গল্পঃ আতঙ্কের অতীত লেখকঃ আসিফ মাহমুদ জীবন প্রথম_পর্ব “এই হপ্তায় কাস্টমার একদমই আহে নাই। জরিনা খুন হইবার পর থ্যাইকা পুলিশের ভয়ে কাস্টমার আর ভিড়তেছে না।“ পান চাবাতে চাবাতে মফিজকে উদ্দেশ্য করে কথাগুলো বলে তারামন। “ বুঝবার পারছি,তুই মাগি টেহা না দিবার ধান্দায় আছোস। মফিজ কোনদিন বাকি সদাই করে না হেইডা জানোস না?” “ চ্যাতস ক্যা? তোর টেহা কোনদিন মাইরা খাইছি? তোর টেহায় থুক দি, থুঃ” মফিজের দিকে থুতু ছুড়ে মারে তারামন,দ্রুত পা চালায় ঘরের দিকে। জরিনা খুন হয়েছে এক সপ্তাহ হল। তারামন লাশ দেখতে চেয়েছিল, পুলিশ দেখতে দেয়নি, জরিনার ঘরেই ঢুকতে দেয়নি। জরিনার লাশ দেখেছে একমাত্র জয়তুন খালা, লাশ দেখার পর থেকেই জয়তুন অসুস্থ। মাঝে মাঝে জ্ঞান ফেরে, তখন শুন্য চোখে তাকিয়ে থাকে, ঠিক তার পরমুহূর্তে ‘ওরে জরিনা রে’ বলে চেঁচিয়ে উঠে জ্ঞান হারান।জরিনা খুন হবার আগের দিনও জরিনার সাথে কথা হয়েছে তারামনের। মফিজ সেদিন বলছিল,” জানোস নাহি, জরিনার লাশ পুরো ঘাও কইরা ফালাইছে। ঘাও চিনস? পুরো ফালিফালি অবস্তা, বুঝছস?”। মফিজের কথাগুলো মনে হতেই শিউরে উঠল তারামন। ঠিক সেই মুহূর্তে এক আলখেল্লাধারী এসে দাঁড়ালো তারামনের সামনে। ...