Posts

Showing posts with the label স্কুলজীবনের স্মৃতি
Image
বিষয়ঃ নস্টালজিক স্কুলজীবন লেখকঃ  আসিফ মাহমুদ জীবন কলেজে উঠার পর থেকে হাইস্কুলের দিকে খুব একটা পা বাড়ানো হয়না। মাঝেমধ্যে স্কুলে দু একবার ঢু মারা অতীব প্রয়োজন কারণ বাম হাত উপর্যুপরি চুলকালেও বৃত্তির শেষ কিস্তির টাকাটা এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি। অথচ টাকার বড়ই প্রয়োজন। নিখিলদার কাছে ধারে গল্পের বই নিয়েছিলাম, টাকাটা দেবো দেবো করেও দেয়া হচ্ছে না। এখন তো এমন অবস্থা হয়েছে যে কলেজে গেলেও আমাকে আধামাইল উল্টো রাস্তা মাড়িয়ে যেতে হয় যাতে নিখিলদার সামনে না পড়ি। চায়ের দোকানের খরচার খাতায়ও বেশ জমা হয়েছে। আজকাল চা খেতে গেলেই দোকানদার চাচাও পাশের সাইনবোর্ডের দিকে ইশারা করে। সেখানে লাল কালিতে বড় বড় করে লেখা, “আজ নগদ , কাল বাকি”। সাইন বোর্ডের নিচে কে যেনো অপটু হস্তে লাল মার্কার দিয়ে লিখেছে,” চা খাবেন? ঢেলে দেই?” আমি হাতের লাল মার্কারখানা দ্রুত পকেটস্থ করলাম। চা দোকানদার ফের ইশারা করছে,আমি সে ইশারা অগ্রাহ্য করে মোটামুটি বেশ বড় পেল্লাই সাইজের হাই তুলে চায়ের কাপ তুলে নিই, আমার হাতে পৌঁছে দেয়ার প্রয়োজন পড়ে না। এদিকে প্রেয়সীর পিছনে বেশ টাকা খরচ হচ্ছে, হওয়া স্বাভাবিক। কিন্তু বাপের পকেট ফাঁকা কর...