গল্পঃ৭৫’এর আগন্তুক (অনুগল্প) লেখকঃ আসিফ মাহমুদ জীবন রাজনৈতিক দলের বড় একজন নেতা আলিম আলি। বহু বছরের সাধনা আর পরিশ্রমে আজ তার এই অবস্থান। বয়স তার পঞ্চাশ ছুইছুই হলেও সংসার জীবনটা একটু দেরিতে শুরু করেছিলেন তিনি, মোদ্দা কথা হল ঠিক সময় হয়ে ওঠেনি। নিজের ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন তিনি। তার একমাত্র ছেলে আবির এবার ক্লাস ওয়ানে। স্কুলের কাছাকাছি আসতেই ফোন বেজে ওঠে। আলিম আলি ভ্রূ কুঁচকে ফোনের দিকে তাকান, কারণ তিনি জানেন তার কাছে ফোন আসা মানেই দলীয় কাজ , আর আলিম আলি ব্যাক্তিগত সময়ে এসব কাজ মোটেও পছন্দ করেন না। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরেন তিনি। অপর প্রান্ত থেকে রাগিবের অতিরিক্ত ভক্তি সহযোগে কথা শোনা যায়-“ আসসালামু আলাইকুম স্যার, ভাল আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভাল? আপনার ছেলে ভাল আছে?” অনেকটা ধমক দিয়েই আলিম আলি বলেন-“ কি বলবে বল...” কাঁচুমাচু হয়ে যায় রাগিব, তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে-“ স্যার, কালকে ইয়ে কি জেন...অ হ্যাঁ, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। আমরা স্যার একটা অনুষ্ঠানের আয়োজন করেছি বনানীতে। অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি। আমরা বনানী থেকে গুলশান পর্যন্ত আনন্দমিছিল ...