Posts

Showing posts with the label রম্য স্মৃতি
Image
                                            একটি সংক্ষিপ্ত মৃত্যু                                                           আসিফ মাহমুদ জীবন অন্ধকারে ঠাসা বদ্ধ দেয়ালদুটোর মধ্যে টলতে টলতে মুখ থুবড়ে পড়ে গেল সে, বেরোবার আর কোনো পথ নেই! অবশ্য পথ থেকেও লাভ নেই, বুকের পাজড়ের ভিতরে হাতুড়ি পেটানোর মতো ধুক ধুক শব্দটা বলে দিচ্ছে বিষ ইতিমধ্যেই হৃদপিণ্ডে পৌছে গেছে। হৃদপিণ্ড থেকে এই বিষ ধমনী শিরা আর কৈশিকজালিকা ছাড়িয়ে পৌছে যাবে প্রতিটি কোষ থেকে কোষান্তরে। হঠাত মুখ থেকে এক খাবলা রক্ত উঠে এলো, এ রক্ত নিশ্চিত মৃত্যুর সংকেত! নিজের রক্ত দেখে নিজেই চি চি করে হেসে উঠল সে, বদ্ধ উন্মাদের হাসি। বাবার মুখটা কি স্পষ্ট মনে আছে তার? কিংবা  রান্নাঘরে প্রেমিকার সাথে হওয়া শেষ চুম্বন? সেকেন্ডের শেষ কাটার সাথে প্রতিটি স্মৃতি চোখের সামনে এসে ঘুরছে। ছোটবেলায় মায়ের ...
গল্পঃ ২৮ দিনের নরকবাস লেখকঃআসিফ মাহমুদ জীবন পিছনে ধেয়ে আসছে দানব। টিক টিক করে তার কাছে ধেয়ে আসার শব্দ শোনা যাচ্ছে। বাড়ছে হৃদস্পন্দন , এই বুঝি ঘাড়ে এসে পড়ল সেই দানব। ঘর্মাক্ত দেহটাকে টেনে হিঁচড়ে তবু সামনে নিয়ে যাচ্ছি। ওই তো সামনে সীমানা দেখা যাচ্ছে। সামনের দৃশ্যটা ঝাপসা হয়ে যাচ্ছে। তবু পৌছাতেই হবেই। সীমানা ছুঁয়ে ফেলেছি প্রায়। আর একটু... ঠিক সেই মুহূর্তে দানবের ঢং ঢং ক্রুদ্ধ গর্জন শোনা গেল। লুটিয়ে পড়ল দেহ। তবে কি আর সীমানায় পৌঁছানো হল না! না, এ কোন সায়েন্স ফিকশান নয়। এটা এস এস পরীক্ষার্থীর গল্প। না, কোনদিকেই বাড়িয়ে বলছি না, একজন পরীক্ষার্থীর পরীক্ষা এর চেয়ে বেশি বৈকি কম ভীতিকর নয় । একজন এস এস সি পরীক্ষার্থী হিসেবে আমার অভিজ্ঞতাটা জানাতে পারলে হয়ত দুঃখ আর সেই দুঃসহ সৃতির যন্ত্রণা কিছুটা হলেও হয়ত লাঘব হবে। সেই জন্য আমার এই লেখা। নরক যন্ত্রণা মানুষ পরকালে পাবে জানি, কিন্তু তার নমুনা আমরা ইহকালেই পেয়ে গেছি, বলাই বাহুল্য যে তা এস এস সি পরীক্ষার দরুন ই সম্ভব হয়েছে। দীর্ঘ ২৮ দিনের যুদ্ধের পর দেহে না থাকলেও আমাদের মনে রয়ে গেছে ক্ষত । প্রমথ চৌধুরী ঠিকই বলেছিলেন। দেহের মৃত্যুর রেজিস্ট্...