গল্পঃ অব্যক্ত লেখকঃ আসিফ মাহমুদ জীবন দুহাতে মাথা চেপে ধরে মড়ার মতো বিছানায় পড়ে আছে রানা, যদিও মাঝে মাঝে তার চাপা গোঙানি শোনা যাচ্ছে। আমজাদ সাহেবের দুই তলার এই চিলেকোঠায় তার খোঁজ নেয়ার জন্য যদিও কারও আসার কথা না, মেহেবুবা অনেকবার এসেছিলো। দরজায় নাম ধরে ডেকে ধাক্কা দিলেও সাড়া দেয়নি রানা, বিছানা থেকে ওঠার শক্তি তার নেই। নিজে নিজে খুব একটা বুঝতে না পারলেও কাঁপুনি দেখে অনুমান করতে পারছে গায়ে তার অনেক জ্বর। গতকাল রাতে ছাদের ঠাণ্ডা বাতাসে দাড়িয়ে থাকা কতখানি বোকামি হয়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে, যদিও এতে তার হাত ছিল না। ঠিক সে সময় দরজার ওপাশে আমজাদ সাহেবের গম্ভীর গলা শোনা গেল। আমজাদ সাহেবের ডাক অগ্রাহ্য করা ঠিক হবে বলে রানার মনে হল না। বিছানা ছেড়ে উঠতে গেল ঠিকই কিন্তু ফের ধপ করে পড়ে গেল। কিছুক্ষণের জন্য সব চুপচাপ, তারপর হটাত দরজা ভাঙার শব্দ কানে আসলো। রানার খুব বেশি কিছু মনে নেই, শুধু এটুকু মনে আছে কে যেন পরম মমতায় রানার মাথাটা কোলে তুলে নিল। জ্ঞান হারানোর আগে একবার অস্পষ্টভাবে তার মুখ রানা দেখেছিল , মেহেবুবা কাঁদছে। বিপত্নীক আমজাদ সাহেবকে দেখলে মনে হওয়ার কোন কারন নেই ...