Posts

Showing posts with the label রহস্য
Image
 গল্পঃ টেলিপ্যাথিক নট  ( Telepathic Knot) লেখকঃ আসিফ মাহমুদ জীবন শেষ পর্ব ড রায়হান ইজিচেয়ারে বসে আছেন। মাঝে মাঝে চিন্তিত মনে তিনি ধূমপান করছেন। সিগারেট জিনিসটা তার মহাশত্রু। এই সিগারেটের কারণে তিনি তার সংসার হারিয়েছেন, স্পার্ম কাউন্ট কমে গিয়ে বাচ্চা নেবার ক্ষমতা হারিয়েছেন, স্ত্রীর সাথে এ কারণে ডিভোর্সও হয়ে গেছে কিন্তু তিনি সিগারেট ছাড়েননি। সিগারেটকে দেখে হটাত রায়হান সাহেবের মনে একটা চিন্তা আসলো, যখন তিনি বিষয়টাকে অনুধাবন করতে পারলেন, একেবারে ইউরেকা বলে চেঁচিয়ে ওঠার জোগাড় হল তার। বিষয়টাকে তিনি এভাবে কখনও ভেবে দেখেননি। রাশেদ এতক্ষণ চুপ করে বসে ছিল, অনেকটা বিরক্ত হয়েই সে গলা খাঁকারি দিল। রায়হান সাহেব বাস্তবে ফিরে এলেন। “আংকেল, হটাত জরুরি কিছু বলবেন বলে ডাকলেন যে।” “ হ্যাঁ, শোন রাশেদ...” রায়হান সাহেবের বোঝানোর ধরণটা অনেকটা শিক্ষকদের মত, শিক্ষক যেন তার প্রিয় ছাত্রকে বোঝাচ্ছেন, “ আমাদের মস্তিষ্কে অনুভূতির ধরণটা এমন যে তুমি যখন কোন স্থানে ব্যাথা পাও তখন সেখানকার নিউরনগুলো তোমার মস্তিষ্ককে তা জানান দিয়ে সাম্যাবস্থা রক্ষা করে। কিন্তু প্রক্রিয়াটা উল্টোও হয়ে যেতে পারে।” রাশেদ ...
Image
গল্পঃ টেলিপ্যাথিক   নট ( Telepathic Knot) লেখকঃ আসিফ মাহমুদ জীবন পর্বঃ ০১ “ মেয়েটার নাম নিলা, আংকেল। পুরো নাম কি তবে নিলাঞ্জনা?” রাশেদের মুখে এমন কথা শুনে বেশ হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকেন ড রায়হান। গত ৬ মাসে রাশেদের কোন উন্নতি হয়নি, অবনতিটাই যেন প্রতিদিন নিজের সম্প্রসারিত প্রভাবকে জানিয়ে দিয়ে যাচ্ছে। “ রাশেদ, মেয়েটা তোমাকে বলেছে যে তার নাম নিলাঞ্জনা?” “ জি আংকেল, কাল রাত্রে বলেছে।“ “ আর শেষে চড়ও মেরেছে?” রায়হান সাহেবের প্রশ্নে বিব্রত হয়ে পড়ল রাশেদ। স্বপ্নের এই একমাত্র দিকই আজ তার এই সমস্যার কারণ। “ রাশেদ, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, কাল রাত্রেও কি মেয়েটা তোমাকে......” “ জি আংকেল, কাল রাত্রেও।“ “তুমি ওকে জিজ্ঞাসা করনি যে কেন ও তোমাকে প্রতি রাত্রে এমন ভাবে চড় মারে?” “ আমি স্বপ্ন দেখলে তো আমার নিজের উপর কোন নিয়ন্ত্রণ থাকে না। আমি ঘুমানোর আগে ভাবি যে আজকে জিজ্ঞাসা করব, কিন্তু মনে থাকে না। ” “ তুমি কি তাইলে এটা বুঝতে পারছ যে এই স্বপ্ন তোমার অলীক কল্পনা ছাড়া কিছুই না। তোমার বয়স অনুযায়ী এমন স্বপ্ন দেখা খুব স্বাভাবিক।” “ তাহলে আংকেল , চড়ের দাগটা?” রাশেদের প্রশ্ন...