Posts

Showing posts with the label সামাজিকীকরণ
সামাজিকীকরণ প্রক্রিয়ার মূল সূচনা হয় পরিবার থেকে। এই প্রক্রিয়ার মূল প্রভাব টা পড়ে শিশুদের উপর। স্বাভাবিকভাবেই শিশুদের বিচার বুদ্ধি আর বোধ কম থাকে। বাবা মায়ের আচরণ মিথস্ক্রিয়ার মাধ্যমে তাদের অজান্তেই শিশুদের উপর পড়ে, সে ভাল হোক কি খারাপ। পুরো বিষয়টা একটা ছোট্ট ঘটনার মাধ্যমে প্রকাশ করা যায়।আসগর আলি , একেবারে দিলখোলা মানুষ। কিন্তু সমস্যা একটাই, রেগে গেলে বউকে আচ্ছামত ঠ্যাঙ্গায় সে।ঠেঙানোর কিছুক্ষণ বাদে চুলের মুঠি ধরে ঘরের বাইরে বের করে দিয়ে বলে – বের হারামজাদী। আসগর আলির ছেলের বয়স ২ বছর হল। আদ আদ করে কেবল কথা বলা শিখছে। যে সময়টার কথা বলা হচ্ছে তখন ধান কাটার মৌসুম। প্রচুর ধান কেনা বেচা হচ্ছে। আদম বেপারি এমনিতেই ঝামেলায় আছে। কয়েক গ্রাম পরের মনসুর বেপারি নাকি ভাল দাম দেয়ায় সেইদিকেই লোকজন বেশি যাচ্ছে। সকাল থেকেই তাই মাথা গরম আসগর বেপারির। সেই সময় তার বউ খবর নিয়ে এলো তার ছেলেকে গত আধাঘণ্টা ধরে খুজে পাওয়া যাচ্ছে না। এমনটা আগেও হয়েছে, সেবার ছেলে বিকেলে বাড়ি ফিরেছিল লজেঞ্ছ চুষতে চুষতে। আসগর আলি রেগে গিয়ে বউর চুলের মুঠি ধরে দিলো টান, তারপর লোকজনের সামনেই পিঠে দমাদম কিল মারতে লাগল। মানুষজন কাছেও আসতে...