Posts

Showing posts with the label কুপ্রথা
Image
গল্পঃ বৈশ্বানল লেখকঃ  আসিফ মাহমুদ জীবন বাসুমতি গ্রামের উত্তর কোণের পলেস্তারা খসা আলিশান বাড়িতে তখনও সন্ধ্যাপ্রদীপ জ্বালানো হয়নি। যোগেন ঠাকুর সন্ধ্যাহ্নিকের জন্য সবে বাইরের উঠোনে পা রেখেছেন। তুলসিতলায় পৌছাতে না পৌছাতেই বাইরের দরজায় কারো গলাখাকারি শোনা গেলো। যোগেন ঠাকুর হন্তদন্ত করে দরজা খুলেই দেখলেন বাইরে ঠাকুজ্জে মহাশয় গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। যোগেন ঠাকুর ভক্তি সহকারে তাকে ভিতরে এনে চেয়ার পেতে দিলেন, যদিও ঠাকুজ্জ মহাশয়ের বসার কোন লক্ষণ দেখা গেলো না। যোগেন ঠাকুর অবাক হয়েছে বটে, এমন অসময়ে ঠাকুজ্জে আগে কখনো তার বাটীতে এসে হাজির হয়নি। ঠাকুজ্জে মহাশয় তখনো দাঁড়িয়ে আছেন, তুলসিতলার দিকে তাকিয়ে প্রথম মুখ খুললেন। “ অ্যা!! এখনো প্রদীপ দাওনি! ঘরে ধুনো দেবে কখন শুনি? এ কি অনাচার পড়ল বাপু!” কঙ্কন রানী ঘোমটা দিয়ে দ্রুত প্রদীপ জ্বালালেন। যোগেন ঠাকুর লজ্জায় মাথা নত করে আছে। গ্রামের সকলে তাকে খাটি ব্রাহ্মণ বলে চেনে। পুজোয় কখনো তাকে ক্ষণকাল পার হওয়ার পরে আসতে দেখেনি। আর আজ কিনা ঠাকুজ্জে এসেই!! আনমনে জিভ কাটলো যোগেন। “ বিশ্বমিত্র কই! ডাকো দেখি ছোকরাকে। জ্ঞান ভান্ডার কেমন বাড়ছে...
Image
গল্পঃ মায়া লেখকঃ আসিফ মাহমুদ জীবন “ ধুর বাবা, তুমি এখনও ওল্ড এজ এতেই পড়ে রইলে। আমার বাচ্চাকে আমাকেই পেটে ধরতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। বি এ লিটল বিট সাইন্টিফিক, অন্য উপায়ও আছে। “ মেয়ের এমন কথা শুনে অনেকটা স্তব্ধ হয়েই বসে রইলেন জাফর শেখ। পাশে দাঁড়ান রানার কানেও কথাটা বেশ ভালোভাবে গিয়েছে, কিন্তু এর আগেও এই কথা অন্য সুরে শুনেছে সে। তাই অনেকটা অভ্যস্ততার বশেই খুব একটা চমকায়নি সে, শুধু গোপনে একটা দীর্ঘশ্বাস আড়াল করল। প্রেক্ষাপটটা জানলে ঘটনাটা বোঝা খুব একটা ঝামেলা হবে না। জাফর শেখ এর একমাত্র মেয়ে লিজা। জন্মের পরপরই মা মারা যায় লিজার। জাফর শেখ অনেক বড় ব্যবসায়ী, অনেকগুলো ফ্যাক্টরির মালিক। এরকম বড়লোকদের ক্ষেত্রে বউ মরলে তারা দ্বিধা না করেই আবার বিয়ে করে বসেন, জাফর শেখ টা করেননি। মা মরা মেয়ের কথা চিন্তা করে তিনি একাকীত্বের ব্রতকেই গ্রহণ করেছেন, প্রাচুর্যের সাগরে সবসময় ভাসিয়ে রেখেছেন নিজের মেয়েকে। প্রাচুর্যের কারণেই হয়ত অহংকার আর তথাকথিত পশ্চিমা সংস্কৃতির বিকৃত রুপ গ্রহণ করতে লিজার খুব বেশি সময় লাগেনি। রাত আর দিন সমান তার কাছে, দুধের মাছির মত ছেলে বন্ধুরও অভাব নেই। মেয়ের এই উচ্ছুন...