Posts

Showing posts with the label সাহস
Image
গল্পঃ বৈশ্বানল লেখকঃ  আসিফ মাহমুদ জীবন বাসুমতি গ্রামের উত্তর কোণের পলেস্তারা খসা আলিশান বাড়িতে তখনও সন্ধ্যাপ্রদীপ জ্বালানো হয়নি। যোগেন ঠাকুর সন্ধ্যাহ্নিকের জন্য সবে বাইরের উঠোনে পা রেখেছেন। তুলসিতলায় পৌছাতে না পৌছাতেই বাইরের দরজায় কারো গলাখাকারি শোনা গেলো। যোগেন ঠাকুর হন্তদন্ত করে দরজা খুলেই দেখলেন বাইরে ঠাকুজ্জে মহাশয় গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। যোগেন ঠাকুর ভক্তি সহকারে তাকে ভিতরে এনে চেয়ার পেতে দিলেন, যদিও ঠাকুজ্জ মহাশয়ের বসার কোন লক্ষণ দেখা গেলো না। যোগেন ঠাকুর অবাক হয়েছে বটে, এমন অসময়ে ঠাকুজ্জে আগে কখনো তার বাটীতে এসে হাজির হয়নি। ঠাকুজ্জে মহাশয় তখনো দাঁড়িয়ে আছেন, তুলসিতলার দিকে তাকিয়ে প্রথম মুখ খুললেন। “ অ্যা!! এখনো প্রদীপ দাওনি! ঘরে ধুনো দেবে কখন শুনি? এ কি অনাচার পড়ল বাপু!” কঙ্কন রানী ঘোমটা দিয়ে দ্রুত প্রদীপ জ্বালালেন। যোগেন ঠাকুর লজ্জায় মাথা নত করে আছে। গ্রামের সকলে তাকে খাটি ব্রাহ্মণ বলে চেনে। পুজোয় কখনো তাকে ক্ষণকাল পার হওয়ার পরে আসতে দেখেনি। আর আজ কিনা ঠাকুজ্জে এসেই!! আনমনে জিভ কাটলো যোগেন। “ বিশ্বমিত্র কই! ডাকো দেখি ছোকরাকে। জ্ঞান ভান্ডার কেমন বাড়ছে...
Image
কবিতাঃ মৃত্যুছায়া আসিফ মাহমুদ জীবন আজ আমার জোছনায় মন নেই, কবিতার প্রতি ছন্দে আমি হারিয়ে ফেলেছি খেই। অন্ধকারের পতিত কূপে ঘুরিছে হাজারো ছায়া, তাদের সে নৃশংস রুপে কাঁপিছে মোর কায়া। বইয়ের পাতার শব্দগুলো আজও বোবার মতো নির্বাক, স্বার্থান্বেষী তারাও জানে আমার এ দুর্বিপাক । আশেপাশে কতো সখা যে ছিলো, তাদের ডেকেছি ‘প্রিয়’, বিপদের দিনে তারাও বুঝেছে, চুপ থাকাটাই শ্রেয়। আলো-আধারির জোছনার নিচে একা দাঁড়িয়েছি শেষে, নিঃস্ব আমি, রিক্ত আমি, মৃত ফকিরের বেশে। চাঁদ হেসে তার রুপের পশরা সাজিয়ে বসেছে যেই, বলেছি আমি, ওগো শশী, আজ আমার জোছনায় মন নেই।