বইয়ের নামঃ দ্যা এ্যালকেমিস্ট লেখকঃ পাওলো কোয়েলহো অনুবাদঃ মাকসুদুজ্জামান খান বিশ্বসাহিত্যে কয়েক দশক পর পর এমন একটা বই বের হয় যা পাঠকের জীবনকে আমূলে বদলে দেয়। পাওলো কোয়েলহো’র লেখা দ্যা এ্যালকেমিস্ট এমনই একখানি বই। পৃথিবীব্যাপী ২৫ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে এ বই, অনূদিত হয়েছে ৫৪ টি ভাষায়। দ্যা এ্যালকেমিস্ট পাঠকের কাছ থেকে পেয়েছে আধুনিক ক্লাসিকের মর্যাদা। সান্তিয়াগো নামের এক কিশোর রাখালকে নিয়ে এ কাহিনীর অভূতপূর্ব বুনন। মরুপ্রান্তরের ছেলে সান্তিয়াগোর ভ্রমণের নেশা। দেশ-দেশান্তরে সে ঘুরে বেড়ায় নতুনত্বের খোঁজে, নতুন মানুষের খোঁজে, নতুন বইয়ের খোঁজে। পরিবর্তনে মানুষের খুব ভয়, সান্তিয়াগো ভয় পায় না। দুঃসাহসে ভর করে পাড়ি দেয় মরুভূমি, পথে নানা শঙ্কা তবু রক্তে অভিযানের কি অদম্য নেশা! হঠাত সান্তিয়াগো স্বপ্ন দেখে, অদ্ভুত সব স্বপ্ন! সে স্বপ্নের অর্থ ধরে গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে সে। আবারো নতুন মানুষ, নতুন পরিস্থিতি কিন্তু বুকে স্বপ্ন একটাই, পিরামিড। সান্তিয়াগো প্রতারিত হয় কিন্তু ভেঙে পড়ে না। মরুভূমি তাকে সান্ত্বনা দেয়, দেয় পথ চলার নতুন উদ্যম। রাখাল এই ছেলে জানতে পারে মানুষ বাঁচে প...